মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিয়াউদ্দিন হায়দার। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিয়াউদ্দিন হায়দার। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রথমে টিকা প্রদান করা হচ্ছে এবং ধাপে ধাপে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় নাজিম মৃধার বাড়ি সংলগ্ন টিকা কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশব্যাপী টিকাদান কার্যক্রমকে আরও জোরদার করতে হবে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা অভিভাবকদের হাম ও রুবেলা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে এই জরুরি কর্মসূচি একযোগে জেলা ও নগরী পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X