নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাত মাস আগের ঘটনায় কবি রাধাপদ রায়ের ওপর হামলা

কবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত
কবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

প্রায় সাত মাস আগে এক সালিশে বাগ্‌বিতণ্ডার জের ধরেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহত রাধাপদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগে জানা যায়, সাত মাস আগে ওই সালিশের দিন উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাধাইখাল এলাকার পল্লী কবি রাধাপদ (৮০) এর ছেলে মাধব চন্দ্র রায়ের সঙ্গে একই এলাকার মোহাম্মদের ছেলে কদু’র টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কদু কবি রাধাপদ ও তার স্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন।

এ ঘটনার প্রায় সাত মাস পরে গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টায় কবি রাধাপদ রায় পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কদুর ছোট ভাই মো. রফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে অতকির্তে তার ওপর হামলা চালান।

পরে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেছেন।

নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান এর সঙ্গে কথা বললে তিনি জানান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১০

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১১

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১২

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৩

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৪

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৫

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৬

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৭

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৮

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৯

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

২০
X