রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, প্রতিমা ভাঙচুর

মন্দিরে ভাঙচুরের পরের চিত্র। ছবি : কালবেলা
মন্দিরে ভাঙচুরের পরের চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মন্দিরে দুর্ধর্ষ চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে গেলে ঘটনাটি জানাজানি হয়।

এর আগে বুধবার রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সনাতনী সম্প্রদায়ের নেতারা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এসময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। এছাড়া মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সময়ে পাশের শিব মন্দিরেও তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো পাশের বিলে ফেলে যায়।

পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং গীতা শিক্ষা কমিটি পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X