সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে রগ কেটে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

‎বুধবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়।

নিহত মোহাম্মদ শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

‎নিহতের ভাই মো. সেলিম বলেন, অনেক অভাব অনটনের মধ্যে দিন কাটছিল শামীমের। দীর্ঘদিন ধরে আ.লীগ করার কারণে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাবার বাড়িতে যান। শামীমও সন্ধ্যায় ওখানে (শ্বশুরবাড়ি) যান।

পরে ‎রাত ৮টার সময় শ্বশুরবাড়ি থেকে স্থানীয় ইরান ও সোহেলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে তাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে লাশ বেড়িবাঁধ তালতলা নামক স্থানে ফেলে রেখে যায়।

‎তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করে জাফর ও ইরানরা।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, টাকা-পয়সার লেনদেন নিয়ে পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, যারা হত্যা করেছে আর যিনি হত্যার শিকার হয়েছেন তাদের কারও পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১০

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১১

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১২

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৩

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৪

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৫

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৬

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৭

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৯

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

২০
X