‎হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ । ছবি : কালবেলা
প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ । ছবি : কালবেলা

‎মানিকগঞ্জের হরিরামপুরে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা, প্যানেল চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (‎১১ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।

মো. আলী হোসেন উপজেলার গালা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। এছাড়াও তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, গ্রেপ্তার মো. আলী হোসেনের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার আপন ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২ টি মাদকের মামলা রয়েছে। তার ভাইসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদকসহ মামলা রয়েছে।

‎তিনি আরও জানান, গতকাল শুক্রবার থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় আলী মেম্বার ও আতাহার গাজীকে শুক্রবার রাতে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X