পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । ছবি : কালবেলা
ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । ছবি : কালবেলা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয় প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিজ্ঞান মেলার উদ্বোধন ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরা আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে। সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেশা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান থাকবে।

তিনি বলেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল, ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনো দল, মত দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেওয়া হবে।

এর আগে, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলার ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০ টি পরিবারকে ১ বান্ডিল টিন, ৩ হাজার টাকা ও ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণার ফল জানুন

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X