রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের জলে ভাসল বিঝুর ফুল

কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ছবি : কালবেলা
কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ছবি : কালবেলা

পুরোনো বছরের গ্লানি ও নতুন বছরের সুখ-শান্তির আশায় রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ বন থেকে ফুল সংগ্রহ করে গঙ্গাদেবীর উদ্দেশ্যে জলে ভাসিয়ে দেন।

পরে বাড়ি ফিরে ফুল ও নিমপাতা দিয়ে ঘর সাজানো হয় এবং বয়োবৃদ্ধদের পা ধুয়ে দিয়ে নতুন কাপড় উপহার দেওয়া হয়। বর্ষবরণের তিনদিনের মূল আনুষ্ঠানিকতার প্রথমদিন রাঙামাটি কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসাতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষরা জড়ো হন। এতে যোগ দেন দেশি বিদেশি অনেক পর্যটক। এ ছাড়া শহরের গজনতলী, রাজবাড়ীঘাটসহ জেলার বিভিন্ন স্থানেও ফুল ভাসানো হয়।

ফুল ভাসাতে আসা রত্না ত্রিপুরা বলেন, আমরা প্রতি বছর পুরোনো বছরের গ্লানি ও নতুন বছরের সুখ শান্তির আশায় ফুল বিজুর সকালে গঙ্গাদেবীর উদ্দেশ্যে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসাই। ভাসানো শেষে আমরা ফুল ও নিমপাতা দিয়ে ঘর সাজাই।

সোমবার (১৩ এপ্রিল) মূল বিজু বা চৈত্রসংক্রান্তি পালন করা হবে। এই দিন নানা ধরনের সবজি দিয়ে বিশেষ তরকারি রান্না করে অতিথিদের আপ্যায়ন এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ পালন করা হবে। এদিন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রার্থনা জানাবেন তারা।

উৎসব প্রিয় পাহাড়িরা সারা বছর মেতে থাকেন নানা অনুষ্ঠানে। তবে তার সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষ বিদায়ের এই উৎসব। চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, মারমারা সাংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু এভাবে ভিন্ন ভিন্ন নামে পালন করে এই উৎসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X