ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি। ছবি : কালবেলা
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি। ছবি : কালবেলা

ময়মনসিংহের হালুয়াঘাটে জমির বিরোধে হবিবুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে করা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হালুয়াঘাটের মোকামিয়া গ্রামের বাসিন্দা শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধানা কাটা নিয়ে বিরোধে হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় হবিবুর রহমানের ভাগনি মোছা. নুরুন্নাহার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ১৬ অক্টোবর থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার রায়ের দিন ধার্য করেন। আদালত ২০ আসামিকে খালাস এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রায় শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X