লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের মারধরের ভিডিও ভাইরাল, ‘মেয়র প্রার্থী’ কারাগারে

গ্রেপ্তারকৃত আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগ। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন নারীকে মারধর ও শ্লীলতাহানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ও লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল অভিযুক্ত আফতাব উদ্দিনের। এরই জের ধরে গত ৯ এপ্রিল আফতাবের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা ইসমাইল হোসেন ও তার পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন, যাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলার পরবর্তী দিনেও একই পরিবারের ওপর পুনরায় আক্রমণ চালানো হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন সরাসরি কয়েকজন নারীকে মারধর করছেন এবং তাদের শ্লীলতাহানির চেষ্টা করছেন। এ সময় ভুক্তভোগী নারীরা বাঁচার জন্য চিৎকার করলেও হামলাকারীরা থেমে থাকেননি। ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ইসমাইল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩৫) বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আফতাবসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন আফতাবের ভাই মাহাতাব (৪৫), ভাতিজা মো. আবির (২০), ভাবি আরজু আক্তার (৩৫), মা হালিমা বেগম (৬০), সহযোগী অহিদা আক্তার (৫০) ও তার ছেলে মো. শাকিল (৩৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে প্রধান আসামি আফতাবকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নারীর প্রতি সহিংসতার এ ঘটনায় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আফতাব উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত ছিদ্দিক উল্যার ছেলে। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X