রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজবাড়ীর পাংশা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- হাসিবুর রহমান অন্তর (৪০) ও মো. বরকত মুন্সী (৩৪)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ এক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আরও জানা গেছে, পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ অধিনায়কের কাছে লিখিত অনুরোধ করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গণধর্ষণ মামলার আসামি অন্তর ও বরকতকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, অভিযানে র‌্যাব-১০ এর পাশাপাশি র‌্যাব-১২ সহযোগিতা করে। অভিযানের পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১০

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১১

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১২

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৩

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৪

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৫

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৬

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৭

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৮

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৯

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

২০
X