সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের ওপর সন্তানদের নির্মম হামলা, গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত দুই আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত দুই আসামি। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মায়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৩ এপ্রিল) নগরকান্দা সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ফিরুজ মাতুব্বর। তিনি এ মামলার ৩ নম্বর আসামি। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি নগরকান্দা উপজেলার কোনাগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, যিনি ৬ নম্বর আসামি।

সালথা থানার কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, সৎ ছেলেদের হামলায় মা আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীর ওপর হামলা চালায় তার সৎ সন্তানরা। এতে তিনি গুরুতর আহত হন। হামলা ঠেকাতে গিয়ে তার গর্ভজাত ছেলে আব্দুর রাজ্জাকও আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৬ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৪

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৫

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৬

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৮

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৯

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

২০
X