গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কৃষি সহায়তা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কৃষি সহায়তা দিচ্ছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি : কালবেলা
কৃষি সহায়তা দিচ্ছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, কৃষি সহায়তা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষিকে আরও অর্থনির্ভর ও সমৃদ্ধিশালী করতে সরকার বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রান্তিক কৃষকদের কথা বিবেচনায় নিয়ে এসব সহায়তা সরাসরি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা দিতে এ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার ১২টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সময়োপযোগী এ উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এবং কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা।

এ কর্মসূচির মাধ্যমে উপজেলার কৃষকদের মাঝে নতুন করে চাষাবাদে আগ্রহ সৃষ্টি হবে এবং চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X