দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে থাকা পিকআপ। ছবি : কালবেলা
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে থাকা পিকআপ। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকি উপজেলায় মালবাহী পিকআপের চাপায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন দুমকি-বাউফল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হারুন অর রশীদ খান (৭০) একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন। তার বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে।

এছাড়া আহত মজিবুর রহমান একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশে হাঁটার সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ হারুন খানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছেন।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X