মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

জিয়াউল হক জিয়া। ছবি : কালবেলা
জিয়াউল হক জিয়া। ছবি : কালবেলা

জামালপুরে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত এগারোটার দিকে মারা যান তিনি।

মৃত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা।

জানা গেছে, তিনি দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত জিয়াউল হক মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, ছুটির দিনে বিশেষজ্ঞ ডাক্তার না পেয়ে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিয়ার ছেলে জাকিউর রাফিদ নাফি কালবেলাকে বলেন, আমি মোটরসাইকেল এক্সিডেন্ট করে অসুস্থ, বাবার বিষয়ে বিস্তারিত আমার বোন ভালো বলতে পারবে। আমার বোন বাবার মৃত্যুতে এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলেছে, এর বাইরে আর কিছু বলতে পারছি না।

জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, কারাগারে অসুস্থ জিয়াউল হকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কিছু জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X