শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ভেদরগঞ্জে অবৈধভাবে পরিচালিত সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
ভেদরগঞ্জে অবৈধভাবে পরিচালিত সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহিষকান্দি এলাকার সুমন দালাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সিসা উৎপাদন করে আসছিলেন। তিনি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে তা পুড়িয়ে সিসা বের করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন। কারখানাটির কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ে এবং বিষক্রিয়ায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এর আগেও কারখানাটিতে অভিযান চালিয়ে বন্ধ করে জরিমানা করা হয়েছিল। তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে পুনরায় কার্যক্রম চালু রাখে কারখানা কর্তৃপক্ষ। পরবর্তীতে মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে এক্সকাভেটরের মাধ্যমে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সিসাদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এটি কৃষি ও প্রাণিসম্পদের ওপরও বিরূপ প্রভাব ফেলে। পূর্বে ব্যবস্থা নেওয়ার পরও কারখানাটি গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি বলেন, কারখানাটিতে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কোনো ধরনের লাইসেন্স ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X