চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আরও দুই জাহাজ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে আরও দুটি বড় জাহাজ। ছবি : সংগৃহীত
৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে আরও দুটি বড় জাহাজ। ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে আরও দুটি বড় জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এবং পরে জাহাজগুলো থেকে তেল খালাসের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

বর্তমানে বন্দর বহির্নোঙর ও ডলফিন অয়েল জেটিতে অবস্থান করছে তিনটি বিদেশি জাহাজ, যেখান থেকে পর্যায়ক্রমে ডিজেল ও জেট এ-১ (বিমান জ্বালানি) খালাস করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানির মজুত স্বাভাবিক রাখতে এই কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বন্দর কর্তৃপক্ষ।

সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন ‘জেট এ-১’ জ্বালানি নিয়ে আসা জাহাজ ‘এমটি গ্রেট প্রিন্সেস’ গত ১৪ এপ্রিল সকাল থেকে ডলফিন অয়েল জেটি-৬-এ (ডিওজে-৬) নোঙর করে খালাস কার্যক্রম চালাচ্ছে। এই জ্বালানি দেশের বিমান পরিচালনার চাহিদা মেটাতে সরবরাহ করা হবে।

প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লুসিয়া সলিস’ গত ১৪ এপ্রিল রাত ১১টায় বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি খালাস চলছে। বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, জোয়ারের সময় আজ (১৫ এপ্রিল) দুপুরে জাহাজটিকে ৫ নম্বর ডলফিন অয়েল জেটিতে (ডিওজে-৫) স্থানান্তর করা হবে।

এদিকে, ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ নামক অপর একটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে এবং সেখান থেকে খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাহাজটিকে আগামীকাল ডলফিন অয়েল জেটি-৬-এ (ডিওজে-৬) আনা হবে বলে জানা গেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জাহাজ ভেড়ানোর বিষয়টি জোয়ার-ভাটার সময়সূচির ওপর নির্ভরশীল। বন্দর কর্তৃপক্ষের দক্ষ পাইলটদের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় কর্ণফুলী চ্যানেলের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিপিসি সূত্র জানায়, দেশে জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় নিয়ে আমদানি, খালাস এবং পরিবহন প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সমন্বিত এই উদ্যোগের ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আপাতত স্বাভাবিক রয়েছে এবং দ্রুত খালাস নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X