সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন জামাল

আটককৃত জামাল। ছবি : কালবেলা
আটককৃত জামাল। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিজ বাড়ির আঙিনায় অবৈধভাবে গাঁজা চাষ করার অভিযোগে জামাল বেপারি (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জামাল বেপারী ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর আরজি কালিকাপুর গ্রামের মিনাজ উদ্দিন বেপারির ছেলে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জামাল বেপারি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে তার বাড়ির আঙিনায় কৌশলে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে রোপণ করা বেশ কিছু গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামাল বেপারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X