চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সবজি চাষের আড়ালে গাঁজা চাষ!

কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশে সবজি চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে একজন আটক। ছবি : কালবেলা
কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশে সবজি চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে একজন আটক। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশে সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন মো. লিটন নামের এক ভাঙাড়ি ব্যবসায়ী। স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করলেও শেষ রক্ষা হয়নি তার। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙাড়ি দোকান থেকে অভিযুক্তকে আটক করা হয়।

জানা গেছে, পুইশাক, পালংশাক, ঢ্যাঁড়শসহ নানা শাকসবজির সঙ্গে গাঁজাগাছের পরিচর্যার কমতি রাখতেন না মো. লিটন। ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চারা গাঁজাগাছ থেকে দুই মাস অন্তর অন্তর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করতেন ওই ভাঙাড়ি ব্যবসায়ী।

আটক গাঁজা চাষি মো. লিটন (৪০) বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, সে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে। বৃহস্পতিবারও তার সৃজিত ৪টি গাঁজাগাছ থেকে কয়েক কেজি গাঁজা পাতা সংগ্রহ করার পর গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১০

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১১

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১২

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৩

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৪

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৫

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৬

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৭

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৮

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৯

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

২০
X