মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কেএমপির ১১ ওসির রদবদল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১১ অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেএমপির বিভিন্ন থানায় কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কেএমপির পরিদর্শক এসএম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, কেএমপির পরিদর্শক মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পরিদর্শক মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পরিদর্শক লোকমান হোসেনকে নগর গোয়েন্দা শাখায়, পরিদর্শক মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায়, দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা থানায়, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে নগর গোয়েন্দা শাখায়, কেএমপির পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়, কেএমপির রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানায়, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে নগর গোয়েন্দা শাখায় এবং কেএমপির ওসি প্রসিকিউশন মোশারফ হোসেনকে কেএমপির রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলি করা হয়।

কেএমপি কমিশনারের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X