শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। এতে দুজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের বায়োপ্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)।

স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষ দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিল। এসময় একজন সিগারেট ধরালে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা দুজন দগ্ধ হন।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন।

রূপ কুমার ঘোষ বলেন, বায়োপ্লান্ট থেকে ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নিচে নেমে একজন সিগারেট জ্বালানোয় আগুন ধরে যায়।

পিপিডি হাসপাতালের ম্যানেজার কাজী হেরেম বলেন, দগ্ধ দুইজনকে হাসপাতালে নিয়ে এসেছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের বাইরে থেকেই তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১০

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১১

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১২

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৩

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৫

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৭

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৮

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৯

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

২০
X