সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রোববার সিলেটের যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ, ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়নসহ বিভিন্ন কাজের জন্য ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য সিলেট নগরের ২০ এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট এবং এর আশপাশ এলাকা এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়নসহ বিভিন্ন কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে। এই অনাকাঙ্ক্ষিত সরবরাহ বন্ধের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X