নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম : রাশেদুল হাসান রিন্টু

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। ছবি : কালবেলা
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। ছবি : কালবেলা

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)।

সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। এসময় নরসিংদীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাশেদুল হাসান রিন্টু বলেন, অর্থনীতির চালিকা শক্তি ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। তাই ব্যবসায়ীদের স্বার্থে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নরসিংদীতে কৃষিভিত্তিক অর্থনেতিক জোন গড়ে তোলা হবে এবং জেলার উন্নয়নে বিদেশি বিনিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নরসিংদী চেম্বার সভাপতি বলেন, নরসিংদীতে একটি ইপিজেড করার জন্য প্রস্তাব রেখেছি। যা জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে। ইপিজেড এর মাধ্যমে আন্তর্জাতিক মানের অবকাঠামো, বিনিয়োগ সুবিধা এবং কর ছাড় প্রদান করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হয়, যার ফলে জেলায় রপ্তানিমুখী শিল্পায়নের ভিত্তি গড়ে উঠবে। এছাড়াও নরসিংদীতে বিদেশি অর্থায়নে গাড়ির ফ্যাক্টরি, মোটরসাইকেলের ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শেখেরচর-মাধবদী এলাকায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সাব অফিস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে ওই এলাকার ব্যবসায়ীরা খুব সহজে সেবা নিতে পারেন। এছাড়াও সভায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নতুন স্থানে দ্রুতই ভবন নির্মাণ কাজ শুরু করা হবে।

সাধারণ সভায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X