

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, বন্দর সংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ এবং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা। এ সময় ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মো. রেজাউল ইসলামসহ বন্দরের বিভিন্ন নিবন্ধিত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বন্দর ব্যবস্থাপনা আরও গতিশীল করা, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।