মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

রংপুরে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
রংপুরে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

রংপুর মহানগরে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে মাহিগঞ্জ এলাকার খাসবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি ঢাকাগামী ট্রেনে পাঠানোর উদ্দেশ্যে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেনসিডিল বহন করছিলেন।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি নগরীর খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূঁইয়ার ছেলে।

মহানগর পুলিশ জানায়, ফুলবাড়ি উপজেলা থেকে এক ব্যক্তি দুই দিন আগে এসব ফেনসিডিল তার কাছে সরবরাহ করেন। পরে তা ঢাকায় অন্য এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল রেলস্টেশনগামী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ফেনসিডিলের পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ জব্দ করা হয়।

এদিকে গ্রেপ্তারের পরপরই দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X