বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধকে চাপা দেওয়া বাস আটক করায় পুলিশের ওপর চড়াও বিএনপি নেতা

অভিযুক্ত বিএনপি নেতা। ছবি : সংগৃহীত
অভিযুক্ত বিএনপি নেতা। ছবি : সংগৃহীত

মহাসড়ক পারাপারের সময় পথচারীকে চাপা দেওয়া বাস আটক করায় হাইওয়ে থানা পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী পট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নিহতের পরিবার ও পুলিশ সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত ৮টার দিকে ইউনুস সেরনিয়াবাত (৬০) নামের এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় বরিশালগামী ফেম পরিবহনের একটি বেপরোয়াগতির বাসচাপায় নিহত হন। নিহত ইউনুস আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। পরবর্তীতে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আশোকাঠী পেট্টলপাম্প এলাকায় বাসটি আটক করেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়াগতির বাসচাপায় বৃদ্ধ ইউনুস নিহত হলেও গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব হান্নান শরীফসহ স্থানীয় বিএনপির কতিপয় নেতা নিহতের পরিবারের সঙ্গে সমঝতা করে ঘাতক বাসটি ছেড়ে দেয়। পরে খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন বলেন, বাসটি আটক করায় হান্নান শরীফ প্রথমে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় তার সঙ্গে থাকা ১৫/২০ জন লোক পুলিশদের ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, তারা ভিকটিমের পরিবারের সঙ্গে সমঝতা করে বাস ছেড়ে দিয়েছে সেটা আমাদের বললেই হতো। কিন্তু তারা সেটা না করে আমরা বাস আটক করায় উল্টো আমাদের ওপর চড়াও হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ বলেন, বরিশালে চোখের ডাক্তার দেখাতে শরীয়তপুর থেকে ৬২ জন রোগী নিয়ে বাসটি যাচ্ছিল। আশোকাঠী হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে। পরে বাসটি পেট্রলপাম্পে সাইড করতে গেলে হাইওয়ে পুলিশ চালকের ওপর চড়াও হয়। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পুলিশের কাজে কোনো বাধা দেওয়া হয়নি।

বিএন‌পির কেন্দ্রীয় সহসাংগঠ‌নিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ব‌লেন, পু‌লি‌শের কা‌জে বাধা দি‌য়ে হান্নান শরীফ কাজটি ঠিক করেননি। তার মতো লো‌কের কার‌ণে দ‌লের ভাবমূর্তি নষ্ট হ‌চ্ছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি এবং ভাঙ্গা থানার পরিদর্শক মো. হেলাল ব‌লেন, দুর্ঘটনার পর বাসটি আটক করতে গেলে ঝা‌মেলা হ‌য়। এ ঘটনায় মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X