শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাথরের আড়ালে মাদকের চালান

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পাথরের আড়ালে লুকিয়ে আনা বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ভারতীয় ট্রাকও জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে একটি স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাকে ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে এ তল্লাশি চালানো হয় ।

তল্লাশির একপর্যায়ে ট্রাকের পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো ২০টি বস্তা পাওয়া যায়। পরে বস্তাগুলো খুলে মোট ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ‘Eskuf DX’ ৩ হাজার ৮৯৭ বোতল এবং ‘Fairdyl’ ২ হাজার ৩৮ বোতল, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

অভিযানের সময় ট্রাকচালক ঘটনাস্থলে না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পরিবহনের অভিযোগে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X