গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

তানভীর ইসলাম আরিয়ান। ছবি : কালবেলা
তানভীর ইসলাম আরিয়ান। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা তানভীর ইসলাম আরিয়ান (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পেছন দিক থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আনসার রোড সংলগ্ন কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাকশ্রমিক সজল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে আরিয়ান স্কুলে যায়। দুপুর ২টার দিকে স্কুল ছুটি হলে সে বাড়ি ফেরার উদ্দেশ্যে বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে পার হওয়ার অপেক্ষা করছিল। এ সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা পিলারের পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা সজল ইসলাম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্কুল ছুটির পর ছেলেটা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, স্কুল ছুটির পরপরই শিক্ষার্থীরা যখন বাইরে বের হচ্ছিল, ঠিক তখনই এই দুর্ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১০

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১১

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১২

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৩

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৪

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৫

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৬

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৭

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৯

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

২০
X