বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কের পাশ থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৬০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথাম বেড়াগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি মহাসড়কের পাশে ছিন্নভিন্ন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তার ভাষ্যমতে, ওই এলাকায় নিয়মিত একজন বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন নারীকে চলাচল করতে দেখা যেত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি তিনিই হতে পারেন। রাতের কোনো এক সময় দ্রুতগামী অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় ওপর দিয়ে আরও কয়েকটি গাড়ি চলে যাওয়ায় দেহটি ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গনেশ চন্দ্র রায় জানান, মরদেহটি এতটাই বিকৃত ও ছিন্নভিন্ন হয়ে গেছে যে, মুখ দেখে চেনার কোনো উপায় নেই। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X