গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে গুলি ও বোমা হামলা

মেহেরপুরে গুলি ও বোমা হামলায় আহত মুকুল হোসেন। ছবি : কালবেলা
মেহেরপুরে গুলি ও বোমা হামলায় আহত মুকুল হোসেন। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মুকুল হোসেন (৫৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) ভোরে এ হামলার ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তিনি সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন। ভাটপাড়া মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, পিঠে ও হাতে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা কয়েকটি বোমা নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে।

গুলির শব্দ ও বোমা বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, মুকুল হোসেন আনুষ্ঠানিকভাবে কোনো পদে না থাকলেও এলাকায় বিএনপির একটি পক্ষের নেতৃত্ব দিতেন। আধিপত্য বিস্তার বা পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X