সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

হারিয়ে যেতে বসেছে লাল রঙের নীরব বার্তাবাহক

লাল রঙের পোস্টবক্স। ছবি : কালবেলা
লাল রঙের পোস্টবক্স। ছবি : কালবেলা

ডিজিটাল যোগাযোগের দাপটে হারিয়ে যেতে বসেছে একসময়কার মানুষের আবেগঘন যোগাযোগের মাধ্যম— চিঠি। আর সেই চিঠির নীরব বার্তাবাহক লাল রঙের পোস্টবক্সগুলো এখন দাঁড়িয়ে আছে স্মৃতিচিহ্ন হয়ে। একসময় গ্রাম-শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে দেখা মিলত এসব পোস্টবক্সের। আজ সেগুলোর অনেকটাই অযত্নে পড়ে আছে, কোথাও রং উঠে গেছে, কোথাও আবার মরিচা ধরে অচল হয়ে পড়েছে।

এক সময় পোস্টবক্স ছিল মানুষের আশা-ভরসার প্রতীক। প্রিয়জনের হাতে লেখা চিঠি, চাকরির ডাকপত্র, পরীক্ষার ফলাফল, সরকারি নোটিশ— সবকিছুই পৌঁছাত ডাক বিভাগের মাধ্যমে। মানুষকে পোস্ট বক্সে চিঠি ফেলে দিন গুনতে হতো উত্তরের আশায়। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মোবাইল ফোন, ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মানুষের জীবনে জায়গা করে নেওয়ায় চিঠির ব্যবহার কমে গেছে বহুগুণ।

হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, অনেক পোস্টবক্স দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও তালা নষ্ট, কোথাও পোস্ট বক্সের গায়ে লেখা অস্পষ্ট। অনেক ক্ষেত্রে নিয়মিত চিঠি সংগ্রহ করা হচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন প্রজন্মের অনেকেই জানে না পোস্টবক্সের ব্যবহার কী এবং এর গুরুত্ব কতটা ছিল একসময়। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছে পোস্ট বক্স এখন যেন ইতিহাসের অংশ।

এলাকার প্রবীণ এক ব্যক্তি আশরাফুল ইসলাম বলেন, ‘একসময় বিদেশে থাকা সন্তান বা আত্মীয়ের চিঠির অপেক্ষায় দিনের পর দিন কাটত। পোস্টবক্সে চিঠি দেওয়া মানেই ছিল আবেগ আর বিশ্বাস। এখন সেই অনুভূতি আর নেই।’

আরেকজন বলেন, ‘চিঠির লেখা পড়েই বোঝা যেত মানুষের মন। এখন মোবাইলের ম্যাসেজে সে অনুভূতি পাওয়া যায় না।’

চৌরঙ্গী পাঠশালা রেসিডেন্সিয়াল কলেজের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, পোস্টবক্স শুধু একটি চিঠি জমা দেওয়ার বাক্স নয়, এটি আমাদের যোগাযোগ ব্যবস্থার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় পোস্টবক্সগুলো সংস্কার ও সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ডাক ব্যবস্থা ও চিঠির ইতিহাস সম্পর্কে জানানো হলে নতুন প্রজন্ম এ বিষয়ে সচেতন হবে।

হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির বলেন, ডিজিটাল যুগেও ডাক ব্যবস্থার গুরুত্ব একেবারে শেষ হয়ে যায়নি। জরুরি নথি, আইনি কাগজ ও সরকারি যোগাযোগে ডাক বিভাগের ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ। তাই সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে পোস্টবক্স ও ডাকসেবাকে আধুনিক ও কার্যকর করা প্রয়োজন।

লাল রঙের পোস্টবক্সগুলো হয়তো আর আগের মতো ব্যস্ত নয়, তবে এগুলো এখনো আমাদের অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

হরিপুর ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল প্রযুক্তির কারণে চিঠির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে ডাক বিভাগ এখনো সক্রিয় রয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র, সরকারি ও অফিসিয়াল চিঠি এখনো ডাকযোগেই পাঠানো হয়। প্রয়োজন অনুযায়ী অনেক এলাকায় পোস্টবক্স সংস্কার ও পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X