জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু, আহত শিক্ষক

বজ্রপাত। প্রতীকী ছবি
বজ্রপাত। প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্তারুজ্জামান নামে এক স্কুলশিক্ষক গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবলু হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চালক লাবলু হোসেন তার অটোভ্যানে করে শিক্ষক আক্তারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বসুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই চালক লাবলু হোসেনের মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা শিক্ষক আক্তারুজ্জামানের শরীরের কিছু অংশ ঝলসে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১০

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১১

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১২

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৩

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৪

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৫

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৬

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৭

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৮

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৯

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

২০
X