মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪

আটককৃত একজনকে থানায় নিচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
আটককৃত একজনকে থানায় নিচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয়দের বাধার মুখে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে ৪ জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর এলাকার ভাঙ্গারপুল বাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে শামীম ওরফে জুয়েল নামে এক ব্যক্তি ব্যবসায়ী সুমন মিয়ার দোকান থেকে ২ হাজার টাকা ফ্লেক্সিলোড করে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে আটকে রেখে পাওনা টাকা আদায় করেন। এরই জেরে রোববার রাতে দুটি মোটরসাইকেলে ৪-৫ জন যুবক এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে তুলে নেওয়ার চেষ্টা চালায়।

ব্যবসায়ী সুমনকে তুলে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে দুর্বৃত্তরা তাকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা পালানোর পথ তৈরি করতে এলোপাতাড়ি গুলি ছুড়লে ৪ জন পথচারী গুলিবিদ্ধ হন। পরে জনতা ধাওয়া দিলে অন্যরা অস্ত্রসহ পালিয়ে গেলেও শামীম ওরফে জুয়েলকে একটি মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং ৪টি গুলির খোসা উদ্ধার করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্বৃত্তদের গুলিতে ৪ জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি বা আঘাত লেগেছে।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি বারবার নাম পরিবর্তন করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গণধোলাইয়ে সে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পলাতক অস্ত্রধারীদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X