নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

আহতরা চিকিৎসা নেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : কালবেলা
আহতরা চিকিৎসা নেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : কালবেলা

কুমিল্লার নাঙ্গলকোটে গরু ছুটে গিয়ে গাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন- রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০), বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দায়িত্বরত ডাক্তার শিমা মজুমদার জানান, দুপুর ১টার পর তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম বলেন, বেলা ১১টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের লোকজন এসে আমাদের গুলি করে। এতে আমিসহ অনেকেই গুলিবিদ্ধ হয়।

অভিযুক্ত শেখ ফরিদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক কালবেলাকে জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি। পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X