সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আগাম বন্যার আশঙ্কায় বোরো ধান কর্তনের আহ্বান

সুনামগঞ্জের হাওরে বোরো ধান চাষ। ছবি : কালবেলা
সুনামগঞ্জের হাওরে বোরো ধান চাষ। ছবি : কালবেলা

সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কায় সুনামগঞ্জে পাকা বোরো ধান দ্রুত কর্তনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বউলাইসহ অন্যান্য নদীর উজান এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী কয়েকদিন সমতলে পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া হাওরের অভ্যন্তরে অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়।

এ অবস্থায় বোরো ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে— যেসব জমির প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে ফেলার জন্য।

বাপাউবোর পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের সচেতনতা ও দ্রুত পদক্ষেপই সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে ফসল রক্ষার প্রধান উপায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X