কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত
গাজীপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত

গাজীপুর জেলা কারাগারে দায়িত্বরত দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এক হাজতির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেম এবং মহিলা কারারক্ষী নং-১৩৬৮১ আকলিমার বিরুদ্ধে হাজতি নং-৬৯৬/২৫ তানজিলা তাবাসসুম কারা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর উপ-তত্ত্বাবধায়ক অলিভা শারমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ।

কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

এ বিষয়ে জানতে গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেমকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X