কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় এসএসসির প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

মোহনপুর উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
মোহনপুর উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ের পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলেও পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয় চরম বিভ্রান্তি, ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরাও।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার শুরু হয় মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষার শুরুতেই ২০২৫ সালের আটজন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেওয়া হয়।

প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষা বোর্ড ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত প্রশ্নপত্র পরিবর্তনের ব্যবস্থা নেন। তবে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়নি।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয়। তারা নবিয়াবাদ, তুলাগাঁও, এলাহাবাদ ও রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে চাপে পড়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি জানান তারা।

এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন।

কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মো. আনিসুর রহমান বলেন, ভুলবশত প্রশ্নপত্র বিতরণের বিষয়টি নজরে আসার পর ৫-৭ মিনিটের মধ্যে তা পরিবর্তন করা হয়।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং খোঁজ নিয়ে পরে জানাবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর জানান, চলতি বছর দেবীদ্বার উপজেলায় ৫৩টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা এবং ৩টি ভোকেশনাল প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেয়। এতে মোট ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X