রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

নারী প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি, স্বর্ণালঙ্কার-বৈদেশিক মুদ্রা ডাকাতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এক প্রবাসীর প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সৌদি আরবফেরত এক নারী প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় বাধা দেওয়ায় ডাকাতদের হামলায় এক নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) ভোরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন পেয়ারাকান্দি এলাকার হিমু আক্তার গত ছয় মাস ধরে তার স্বামীর সঙ্গে সৌদি আরবে ছিলেন। বুধবার ভোররাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৫ জন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে জিম্মি করে ফেলে।

ডাকাতরা নিমিষেই হিমু আক্তারের কাছ থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি দামি মোবাইল সেট এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা হিমু আক্তার ও তার ভাই মাইন উদ্দিনকে পিটিয়ে আহত করে। ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের পরিচয় শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X