কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর

ভারতের উত্তরপ্রদেশে এক পিতল ব্যবসায়ীর মেয়ে প্রেমিকাকে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি করানোর অভিযোগ উঠেছে।  ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে এক পিতল ব্যবসায়ীর মেয়ে প্রেমিকাকে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি করানোর অভিযোগ উঠেছে।  ছবি : সংগৃহীত

প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্নে নিজের বাবার বাড়িতেই ডাকাতি করালেন এক তরুণী। ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় উঠে এসেছে অবিশ্বাস্য সব তথ্য।

পুলিশের দাবি, পরিবারের অজান্তে প্রেমিককে বাড়ির চাবি দেওয়া থেকে শুরু করে ডাকাতদের প্রবেশের পথ খুলে দেওয়ার কাজও করেন ব্যবসায়ীর মেয়ে নিজেই।

গত ১১ মে ভোরে মুরাদাবাদের নামকরা পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যায় তারা।

ডাকাতির সময় বাড়িতে ইমরান, তার স্ত্রী সীমা এবং চার সন্তান উপস্থিত ছিলেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ দ্রুত তদন্তে নামে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তে চারটি বিশেষ টিম গঠন করা হয়।

পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহজনক কিছু তথ্য পায়। পরে তদন্তে বেরিয়ে আসে, ব্যবসায়ীর মেয়ে আরিবা দীর্ঘ সাত-আট বছর ধরে অমরোহার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভিন্ন জাতের হওয়ায় পরিবার তাদের সম্পর্ক মেনে নেবে না— এমন আশঙ্কা থেকেই তারা বাড়ি থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। আরিবা জানতেন, বাড়িতে কোথায় কত টাকা রাখা আছে। সেই তথ্য তিনি প্রেমিক আরশাদের কাছে পৌঁছে দেন।

শুধু তাই নয়, ডাকাতির প্রায় এক মাস আগেই বাড়ির মূল ফটকের চাবি প্রেমিকের হাতে তুলে দেন তিনি। ঘটনার রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দিয়ে ডাকাতদের প্রবেশ সহজ করেন বলেও দাবি পুলিশের।

এ ঘটনায় এখন পর্যন্ত আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৭ লাখ ২৪ হাজার টাকা নগদ, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন ও দুটি গাড়ি।

পুলিশ জানিয়েছে, লুট হওয়া বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

কালবেলা/এলএইচ/এমএসকেএম/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X