ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

ডায়রিয়ায় আক্রান্তের ২৪ ঘণ্টার মধ্যে শিশুর মৃত্যু

বিদ্যালয়ের পহেলা বৈশাখের অনুষ্ঠানে বৌ সেজেছিল তাথৈ। ছবি : কালবেলা
বিদ্যালয়ের পহেলা বৈশাখের অনুষ্ঠানে বৌ সেজেছিল তাথৈ। ছবি : কালবেলা

ফরিদপুরে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া তাথৈ বিশ্বাস নামে ওই শিশুটি আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকার বাসিন্দা ও হোমিওপ্যাথি চিকিৎসক চঞ্চল বিশ্বাসের একমাত্র মেয়ে। তাথৈ আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয় তাথৈ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডায়রিয়ায় আক্রান্তের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সে আজ পৃথিবীকে কাঁদিয়ে স্বর্গের পাখিতে পরিণত হয়েছে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোক। পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমশের উদ্দিন জানান, চার বছর বয়সী তাথৈ বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার মৃ্ত্যু হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি কোণে তার স্মৃতি রয়ে যাবে। বিদ্যালয়ের পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেজেছিল বৌ, যা আজ কেবল স্মৃতি। এ মৃত্যু সহ্য করা কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X