বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে প্রেমিকের বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাফি মঞ্জিলে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়দের ধারনা প্রেমিকাকে নিজের বাসায় ডেকে নিয়ে হত্যা করে পালিয়েছে প্রেমিক হিমু।

জানা গেছে, নিহত ওই তরুণীর নাম সানজিদা কবির আনিকা (১৯)। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মহাসিন কবির শাহিনের মেয়ে। নার্সিং কলেজ শিক্ষার্থী তিনি। অন্যদিকে অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (৩০) ঝালকাঠি জেলা সদরের কাটপট্টি রোড এলাকার মিল্টন আকনের ছেলে।

প্রেমিক হিমুর মা ফাতেমা বেগম জানান, হিমু এবং আনিকার মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে গোপনে অন্য ছেলের সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তুলে আনিকা।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আমি আমার মেয়ের বাসায় যাই। তখন প্রেমিকা আনিকা আমাদের বাসায় আসে। এরপর দুপুর ১টার দিকে বাসায় এসে দেখি দরজায় তালা দেওয়া। তালা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পাই বিছানার ওপর আনিকার নিথর দেহ পড়ে আছে। এরপর ছেলে হিমুকে একের পর এক ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাই।

আনিকার বড় বোন জানান, হিমু এবং আনিকার এই সম্পর্কে আমরা রাজি ছিলাম না। কারণ হিমু প্রেমের ফাঁদে ফেলে আনিকার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে সবশেষ আনিকার সঙ্গে আমার কথা হয়েছিল। পরে হিমুর বাসায় তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসি।

তার দাবি, হিমু পূর্বেও তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে এবং একইভাবে আনিকাকেও হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X