কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-ঢাকা রুটে বাস ভাড়া বাড়ল ১০ টাকা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুমিল্লা-ঢাকা রুটে বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা এবং জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির এক জরুরি সভায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

জানা যায়, এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের এখন থেকে অতিরিক্ত ১০ টাকা বেশি ভাড়া পরিশোধ করতে হবে।

মালিক সমিতি জানায়, তেলের মূল্য বৃদ্ধির ফলে সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আমরা সরকারি নির্দেশনার বাইরে এক টাকাও বেশি নেব না। তেলের দাম বৃদ্ধির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী কুমিল্লা থেকে ঢাকা সড়কে আমরা প্রতি যাত্রী থেকে দশ টাকা ভাড়া বৃদ্ধি করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১০

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১১

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১২

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৩

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

১৪

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

১৫

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

১৬

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১৭

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১৮

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১৯

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

২০
X