বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

অকটেন। প্রতীকী ছবি
অকটেন। প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে অকটেন বিক্রি করার অপরাধে ময়না মিয়া (৬৩) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত প্রতি লিটার ১৪০ টাকার পরিবর্তে ২০০ টাকা দরে অকটেন বিক্রি করছিলেন ব্যবসায়ী ময়না মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির সত্যতা মেলায় অভিযুক্ত ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ভোক্তা অধিকার ক্ষুণ্ন করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X