ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪)। তবে তাদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিক মিয়ার দোকানের সামনে বেড়িবাঁধ সড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানকালে ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে, একটি কাটার, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড, ডাকাতির কাজে ব্যবহৃত পুরাতন গামছা, লুঙ্গি ও একটি নম্বরবিহীন পুরাতন সিএনজিচালিত অটোরিকশা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে থানা পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X