ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

ডাসারে গভীর রাতে এক সৌদি প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ডাসারে গভীর রাতে এক সৌদি প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

মাদারীপুরের ডাসারে গভীর রাতে এক সৌদি প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বোতলা গ্রামের জমির কাজীর ছেলে সৌদি প্রবাসী লিটন কাজীর বসতঘরকে লক্ষ্য করে একদল চোরচক্র। রাতের আঁধারে কৌশলে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তারা। এরপর আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান আসবাবপত্র নিয়ে চম্পট দেয়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান।

প্রবাসী লিটন কাজীর স্ত্রী মুনজিলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। আজ রাতে আবারও চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে ঢুকে স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বারবার এমন চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা পুলিশি টহল জোরদার এবং দ্রুত এই চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কারণে পুরুষদের উর্বরতা হ্রাস পাচ্ছে

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পরলেন পাইলট 

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

১০

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

১১

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১২

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

১৩

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

১৪

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

১৫

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

১৬

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১৭

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১৮

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১৯

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

২০
X