মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফোনালাপের সূত্র ধরে প্রবাসীর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

ফোনালাপের সূত্র ধরে প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
ফোনালাপের সূত্র ধরে প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

ভোলার দৌলতখানে নিখোঁজ হওয়ার তিনদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার চর কলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এক প্রবাসীর বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন (৩৩) ওই এলাকার নায়েব বাড়ির হারুনের ছেলে এবং দুই সন্তানের জনক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি লিটন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানোর পর পুলিশ লিটনের মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করে। ট্র্যাকিংয়ে দেখা যায়, নিখোঁজ হওয়ার আগে প্রবাসী মুসলেউদ্দিনের স্ত্রী ইয়াসমিনের সঙ্গে লিটনের প্রায় ৪০ মিনিট কথা হয়েছিল।

এই তথ্যের সূত্র ধরে শুক্রবার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ফায়ার সার্ভিসের সহায়তায় ওই প্রবাসীর বাড়িতে তল্লাশি চালায়। এক পর্যায়ে বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর থেকে লিটনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত লিটনের স্ত্রী রিনা (৩০) কান্নায় ভেঙে পড়ে বলেন, যারা আমার স্বামীকে হত্যা করে আমাকে বিধবা ও সন্তানদের এতিম করেছে, আমি তাদের ফাঁসি চাই।

নিহতের মা সাজেদা বেগমও তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রবাসী মুসলেউদ্দিনের স্ত্রী ইয়াসমিন ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। বর্তমানে প্রবাসীর বাড়ির ঘরটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

দৌলতখান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সিকদার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X