টাংগাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রণালয়ে কৃচ্ছ্রতা সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। ছবি : কালবেলা

মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতেই কৃচ্ছ্রতা সাধন করছেন। কৃচ্ছ্রতা সাধন করতে আমাদেরও নির্দেশ দিয়েছেন। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করে বৈদ্যুতিক পাখা ব্যবহার করি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা। বিগত দিনে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির এমন বেহালদশা তৈরি করে গেছে। ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি সেখান থেকে সচল করতে চেষ্টা করে গেছেন। কিন্তু দেশের অর্থনীতি এমন দেউলিয়া হয়েছে, সেটা ১৮ মাসে পূরণ করা সম্ভব হয়নি। ফলে বর্তমান সরকার একেবারে শূন্য হাতে দেশ পরিচালনা শুরু করছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। তাই বাংলাদেশের সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের সহযোগিতায় আমরা সফল হব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা মধ্যম আয়ের দেশে পরিণত করা।

অনুষ্ঠানে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ, প্রাণিসম্পদ খাতে খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১০

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১১

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১২

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৩

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৪

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১৫

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১৬

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৭

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৯

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

২০
X