কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, উঠে পড়ুন : ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা
জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন দরজায় কড়া নাড়ছে এবং নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। যারা নির্বাচন করবেন তারা ট্রেনে উঠুন। কেউ যদি সেই ট্রেন থামাতে চায় তাহলে কাটা পড়বে। মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, নির্বাচনী ট্রেনকে আটকানোর জন্য যারা বিদেশের কাছে ধরনা দিচ্ছে, তদবির করছে এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশিদের কাছে ধরনা দেওয়া এটা মাথা বিক্রি করার শামিল।

জাসদ সভাপতি আরও বলেন, যারা বিদেশিদের কাছে ধরনা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে তারা আসলে খাল কেটে কুমির আনছেন। তারা আসলে দেশের শত্রু, জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু, নির্বাচন ও গণতন্ত্রের শত্রু। স্বাধীনতার পরে বাংলাদেশে বহুত কিছু ঘটানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের জনগণ তার নিজস্ব পদ্ধতিতে তার রাজনীতি ও অর্থনীতি পরিচালনা করেছে। এবারও সংবিধানের আওতায় নিজস্ব পদ্ধতিতে যথাসময়ে নির্বাচন হবে। বিদেশিদের সঙ্গে চক্রান্ত করে কোনো লাভ হবে না।

চিনিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ইনু বলেন, তেল, চিনিসহ খাদ্যদ্রবাদি সবকিছুর দাম উঠা-নামা করছে; তবে কোনো ঘাটতি নেই। শুধু বাজার সিন্ডিকেটের মাধ্যমে এটা কারসাজি হচ্ছে। এই বাজার সিন্ডিকেটদের শক্ত হাতে দমন করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাজাহান আলি, বোর্ড অব ট্রাস্টির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. জহুরুল ইসলামসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১০

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১১

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১২

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৩

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৪

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৫

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৬

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৮

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৯

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

২০
X