মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতির ২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন

জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে ডাকাতির ২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৫ মে) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এই রায় ঘোষণা করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়ামুল হক বলেন, ১৩ আসামির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রত্যেককে আরও ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে সাজা প্রদানের আদেশ হয়েছে।

মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মিলন মিয়া, রাহেল, দুলাল মিয়া, শাহেদ, সেলিম, সাতির ওরফে শাকিল, জুনাব আলী, কামাল, মকরম, নকুল ওরফে সুমন, খোকন, জাকারিয়া, জামাল। তাদের জেলার বিভিন্ন উপজেলায়।

রায় ঘোষণার সময় ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা পর সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামের বাসিন্দা মো. মারুফ আহমদের বসতঘরে বিগত ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি ডাকাতি করতে যান আসামরিা। এ সময় বাদীর ঘরে থাকা এক মহিলাকে ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ২০ বছর পরে মামলার রায় ঘোষণা করা হলো।

মামলায় সরকার পক্ষের আইনজীবী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়ামুল হক বলেন, মামলায় ধর্ষণসংক্রান্ত অভিযোগের জন্য আলাদা চার্জশিটের প্রেক্ষিতে নারী ও শিশু আদালতে আলাদা মামলা চলমান রয়েছে।

তিনি বলেন, এই রায় অবশ্যই একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। ডাকাতি একটি ভয়াবহ ঘটনা যা সমাজ, পরিবার, শারীরিক, মানসিকভাবে প্রভাব ফেলে। রায় ঘোষণার মাধ্যমে বাদী ন্যায় বিচার পেয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

১০

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

১১

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

১২

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

১৩

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

১৪

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

১৫

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১৬

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১৭

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১৮

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৯

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

২০
X