টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেপ্তার

টেকনাফের শীর্ষ মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
টেকনাফের শীর্ষ মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

আন্দামান দ্বীপপুঞ্জের গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় অভিযুক্ত টেকনাফের শীর্ষ এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা। তিনি কবির আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শাকের মাঝিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আন্দামান সাগরে মানবপাচারের উদ্দেশ্যে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনার অন্যতম মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে শাকের মাঝির নাম আলোচনায় ছিল। এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘শাকের মাঝি টেকনাফ অঞ্চলের শীর্ষ মানবপাচারকারীদের একজন। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন শাকের মাঝি। অবশেষে মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

১০

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

১১

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

১৩

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১৪

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১৫

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১৬

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৭

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৮

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

২০
X