কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি, আমরা বলেছি সংবিধান সংশোধন করতে চাই।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে গোটা বিশ্বে তাকালে দেখতে পাই কোথাও শান্তি নেই। আমরা উদার গণতান্ত্রিক দেশ গড়ে তোলার স্বপ্ন দেখি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার মতো দেশ গড়তে কাজ করে যাচ্ছেন।’ জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘সনদে আমরা একসঙ্গে স্বাক্ষর করেছি। গণভোটের একটি অংশ আমাদের সঙ্গে আলোচনাই হয়নি। উচ্চ কক্ষের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। প্রত্যেকটা দল তাদের ম্যানুফেস্ট অনুযায়ী কাজ করবে এমনটি বলা হয়েছে। এখন সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কার এ দেশে বিএনপি এনেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা এই সংসদে পাস করেছি। এখন যারা বিরোধী দলে রয়েছেন, অনেকে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে।’ সংবিধান সংশোধন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’ বিরোধী দল শুধু ক্ষমতা যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না বিএনপি।’ তিনি বলেন, ‘বিএনপির ৬০ হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১০

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১১

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১২

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৩

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৫

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৬

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৭

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৮

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

১৯

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

২০
X